ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী: চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা
ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী, চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের এই শাখায় প্রভূত পরিবর্তন ও উন্নতি এসেছে। উন্নত চিকিৎসাপন্থায় বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে ওরাল সার্জারীর মাধ্যমে জটিল সমস্য়ার সমাধান করা সম্ভব। ওরাল সার্জারি বলতে বোঝায় দাঁত, মাড়ি, চোয়াল, জিব, তালু ও মুখমন্ডলের অন্যান্য অংশের অপারেশন করার পদ্ধতি। এর মধ্যে রয়েছে
- মুখমন্ডলের ক্যান্সার, টিউমার, সিস্ট, ঘা প্রভৃতির অপারেশন ও চিকিৎসা
- ক্যান্সার বা টিউমার জনিত মুখ মন্ডলের বিকৃতি পূনর্ঘটন (Reconstruction) সার্জারী
- দূর্ঘটনাজনিত মুখ মন্ডলের দাঁত ও চোয়াল এবং অন্যান্য হাঁড়ভাঙ্গা অপারেশন ও চিকিৎসা
- ইমপ্লান্ট পদ্ধতিতে হারানো দাঁতের পুনঃস্থাপন
- দাঁত ও মুখ মন্ডলের যে কোন গুরুতর ইনফেকশন এর চিকিৎসা ও অপারেশন।
- জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন।
- মুখ ও চোয়ালের জন্মগত বিকৃতি বা অসামঞ্জস্যতার অপারেশন ও চিকিৎসা
- চোয়ালের জয়েন্ট সমস্যার চিকিৎসা ও অপারেশন।
- আক্কেল দাঁত ও অন্যান্য জটিল দাঁতের অপারেশন
দাঁত ও মুখের যেকোনো সমস্যার স্থায়ী চিকিৎসার জন্য ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ গ্রহণ করুন।
ওয়েবসাইটের তথ্য শিক্ষামূলক; এটি ব্যক্তিগত পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসা-নির্দেশনার বিকল্প নয়।
