অধ্যাপকের পরিচিতি

অধ্যাপক ডা. নাসির উদ্দিন

অধ্যাপক | ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন · এমএস (ওএমএস), বিডিএস, অ্যাডভান্সড সার্জিক্যাল ট্রেনিং (জাপান ও কানাডা)

পেশাগত জীবনবৃত্তান্ত

অধ্যাপক ডা: নাসির উদ্দিন ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন বারাহী গোবিন্দ গ্রামের আবদুস সাত্তার মুন্সি বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বারাহী গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, জায়লস্কর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস. ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশনে বৃত্তি নিয়ে ওসাকা ইউনিভার্সিটি (জাপান) থেকে উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করেন। মুখমণ্ডলের ক্যান্সার, টিউমার, ঠোঁট ও তালুকাটা, দুর্ঘটনাজনিত মুখমণ্ডলের আঘাত এবং মুখমণ্ডলের অন্যান্য জটিল রোগের অপারেশন এর মধ্যে উল্লেখযোগ্য।

১৯৯৫ সালে ১৫তম বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে তিনি সরকারি চাকরিতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুমিল্লাতে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা ডেন্টাল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতায় প্রবেশ করেন। ২০১০ সালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.এস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালের মার্চ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দন্তচিকিৎসা এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি উন্নয়নের উদ্যোগ নেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিভাগ। ২০১০ সালে ঢাকা ডেন্টাল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্বপ্রাপ্ত হন। ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ঢাকা ডেন্টাল কলেজে কর্তব্যরত ছিলেন। ২০১৯ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং উক্ত বিভাগে এম.এস কোর্স চালু করেন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডা: নাসির উদ্দিন ভারতের প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর আশিষ কুমার ঘোষের নিকট মুখমণ্ডলের অসামঞ্জস্যতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডিসট্রাকশন অস্টিওজেনেসিসে তার প্রশিক্ষণ তাকে বাংলাদেশে ম্যান্ডিবুলার লেংথিং সার্জারি প্রতিষ্ঠার পথিকৃৎ হওয়ার সুযোগ করে দেয়। তিনি ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০৪ সালে জাপানের এশিয়ান কংগ্রেসে ঠোঁটকাটা রোগীদের নাকের অসামঞ্জস্যতা অপারেশনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ “মোডাস এওয়ার্ড” (MODUS Award, 2004) প্রাপ্ত হন।

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস-এর সহ-সভাপতি, বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের এডভাইজার, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির কার্যকরী কমিটি সদস্য।

উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ

১৯৯০

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ

ওসাকা ইউনিভার্সিটি, জাপান — জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশন বৃত্তি

His professional biography records advanced study in Oral and Maxillofacial Surgery in Japan, including academic exposure at Osaka University under a Japan Dental Association fellowship.

২০১২ – ২০১৪

ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি

দ্য হসপিটাল ফর সিক চিলড্রেন, টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা

Facial reconstruction is relevant to the management of selected defects involving the face and jaws, including defects that may follow tumour removal or trauma.

ডিসট্র্যাকশন অস্টিওজেনেসিস

ভারত — প্রফেসর ডা. আশিষ কুমার ঘোষের তত্ত্বাবধানে

Distraction osteogenesis is a technique used in selected cases to gradually lengthen bone. Its application depends on the anatomical condition, treatment objective and individual clinical assessment.

পুরস্কার ও স্বীকৃতি

মোডাস অ্যাওয়ার্ড — ২০০৪

এশিয়ান কংগ্রেস অন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, টোকিও, জাপান

ঠোঁটকাটা রোগীদের নাকের অসামঞ্জস্যতা অপারেশনে অবদানের স্বীকৃতিস্বরূপ।

চিকিৎসা-দর্শন

সব রোগে সার্জারি লাগে না। তবে প্রতিটি রোগীর দরকার একটি পরিষ্কার পরিকল্পনা।

যেভাবে চিকিৎসা পরিকল্পনা করা হয়:

  1. 01উপসর্গ এবং চিকিৎসা ও দাঁতের ইতিহাস পর্যালোচনা।
  2. 02মুখ, চোয়াল, মুখমণ্ডল ও সংশ্লিষ্ট অংশের শারীরিক পরীক্ষা।
  3. 03প্রয়োজন অনুযায়ী ইমেজিং, প্যাথলজি ও অন্যান্য পরীক্ষার ফলাফল পর্যালোচনা।
  4. 04রোগ নির্ণয়, চিকিৎসার বিকল্প, সম্ভাব্য ঝুঁকি ও ফলো-আপ নিয়ে আলোচনা।
  5. 05প্রয়োজনে অন্যান্য বিশেষজ্ঞের সঙ্গে সমন্বিত চিকিৎসা।

একাডেমিক প্রোফাইল, গবেষণা ও কনফারেন্স

চেম্বার ও অ্যাপয়েন্টমেন্ট

অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতাল

আম্বালা কমপ্লেক্স, প্লট #৩৯, রোড #২, ধানমন্ডি, ঢাকা - ১২০৫
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার · দুপুর ২:৩০টা – বিকেল ৪টা

০১৮১৯২০৮৬৭০হোয়াটসঅ্যাপ

অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতাল

অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ

পরামর্শের কারণ

এটি একটি অনুরোধ, নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট নয়। দিন ও সময় নিশ্চিত করতে চেম্বার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।

এই ফর্ম জরুরি অবস্থার জন্য নয়। তীব্র উপসর্গ, শ্বাসকষ্ট বা অনিয়ন্ত্রিত রক্তপাত হলে নিকটস্থ জরুরি বিভাগে যান।