Oral Cancer
ঠোঁটের ক্যান্সার
ক্যান্সার রোগের নাম শুনলেই আমাদের মনে ভীতির সঞ্চার হয় এবং মনে হয় এটি এমন একটি রোগ যা শরীরে বাসা বাঁধলে মৃত্যু অবধারিত। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধনের পরও অনেক ভুল তথ্য এবং গুজব কোন রোগ সম্পর্কে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সঠিক চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারে অনীহা সৃষ্টি করে। অথচ বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় ক্যান্সার অনেক ক্ষেত্রেই নিরাময় যোগ্য। এর জন্য শুধু প্রয়োজন সঠিক চিকিৎসা এবং অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
বর্তমান সময়ে মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সার বিশ্বের সষ্ঠ প্রাণঘাতী ক্যান্সার হিসেবে পরিচিত। এই ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়লে এবং বিনা কালক্ষেপণে চিকিৎসা শুরু করা গেলে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রে মুখের ক্যান্সার ৫০ এর বেশি বয়সী নারী-পুরুষের মধ্যে বেশি দেখা যায়। কিছুকিছু মুখের ক্যান্সার যেমন Sarcoma বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রেই এই ক্যান্সার মুখের ক্ষত বা ঘা থেকে শুরু হয় যা সঠিক সময়ে চিকিৎসা না করালে ক্যান্সারে রূপ নিতে পারে।
মুখের অভ্যন্তরে কোথাও যদি এই ধরনের লক্ষন দেখা যায় যেমন –
- মুখের অভ্যন্তরে কোথাও আকস্মিক ঘা দেখতে পাওয়া যা দ্রুত বাড়তে থাকে
- মুখের ভিতর কোন মাংসপিন্ড দৃষ্টিগোচর হওয়া
- হঠাৎ দাঁত উঁচু হয়ে যাওয়া বা নড়তে থাকা
- মুখের হা বন্ধ হতে থাকা
- মুখের ভিতর মাংস পেশী শক্ত হতে থাকা
- আকস্মিক ফুলে যাওয়া
- লাল কিংবা সাদা বর্ণের ক্ষত সৃষ্টি হওয়া
- মুখের ভেতরে কোথাও তীব্র ব্যথা অনুভব করা
- জিহ্বায় ব্যথা কিংবা খাবার গিলতে বা চিবাতে অসুবিধা হওয়া
এই ধরনের কোন উপসর্গ দেখা দিলে এবং দুই সপ্তাহের বেশি সময় ধরে থাকলে কালক্ষেপণ না করে একজন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়ায়ল সার্জনের সরনাপন্ন হতে হবে। মুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় থাকতেই শনাক্ত করা অতি জরুরি। এর কারণ প্রাথমিক অবস্থায় এই রোগ সনাক্ত করা না গেলে ধীরে ধীরে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গে ক্যান্সার ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে। শরীরের অন্য কোথাও এই ক্যান্সার ছড়িয়ে পড়লে তখন এই চিকিৎসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
জেনে রাখা ভালো, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে শতকরা ৯০ ভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়। মুখের ক্যান্সারের চিকিৎসা সাধারণত পর্যায়ভেদে সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে করা হয়ে থাকে।
মুখের ক্যান্সারের লক্ষণ
- মুখগহ্বরে লাল বা সাদা আস্তরণ, মাংসপিন্ড দেখা গেলে।
- মুখের ভিতরে তালুতে বা জিহ্বায় কোন ঘা খুব দ্রুত বড় হচ্ছে।
- খাবার খেতে সমস্যা, ঢোঁক গিলতে কষ্ট।
- দীর্ঘদিন যাবত (২-৩ সপ্তাহের বেশি) ক্ষত বা ঘা, যা শুকাচ্ছে না।
মুখের ক্যান্সারের চিকিৎসা
মুখের ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে এর ধরন, অবস্থান, স্টেজ সবগুলোর উপর। প্রাথমিক স্টেজে ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে অনেক সময় খুব বেশি সময় লাগে না। যদিও সেক্ষেত্রে রোগীর বয়সও অনেক বড় একটি ফ্যাক্টর। মুখের ক্যান্সারের তিন প্রকার চিকিৎসা হয়েছে- প্রথমত সার্জারি, দ্বিতীয়ত কেমোথেরাপি, তৃতীয়ত রেডিওথেরাপি।
যখন ক্যান্সারের আকার অনেক ছোট থাকে তখন সার্জারি বেশি ফলপ্রসূ। কিন্তু ক্যান্সারটি যখন অনেক বড় হয়ে যায় এবং সার্জারির পর্যায়ে না থাকে তখন কেমোথেরাপি দিয়ে বা রেডিওথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। সব চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরেও রোগীর উচিত চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা যেন এই রোগ আবার হতে না পারে এবং আবার যদিও হয় তাহলে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করা। এজন্য প্রত্যেকের উচিত প্রাথমিক অবস্থায় ক্যান্সারের চিকিৎসা দ্রুত শুরু করা। দেশে ক্যান্সারের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কেমোথেরাপির জন্যেও ভালো ব্যবস্থা রয়েছে এমনকি রেডিওথেরাপির জন্যও অনেক ভালো ব্যবস্থা রয়েছে।
স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুস্থ খাদ্যাভাস সব অসুখ থেকেই আমাদের দূরে রাখে। ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ ফলমূল এবং শাক-সবজি মুখের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে। এছাড়াও মদ্যপান, ধূমপান এবং তামাক সেবন থেকে দূরে থাকলে এই অসুখ থেকেও দূরে থাকা সম্ভব।
বাংলাদেশে মুখের ক্যান্সার এর চিকিৎসায় একজন অগ্রদুত হচ্ছেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন বাংলাদেশ ও বিদেশে মুখের ক্যানসার বিষয়ে তার গবেষণালব্ধ ফলাফলকে কাজে লাগিয়ে ঢাকায় দীর্ঘদিন যাবত মুখের ক্যানসারের আধুনিক চিকিৎসা ও সার্জারি করে আসছেন। দীর্ঘ সময় যাবত অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন অত্যন্ত সাফল্যের সাথে মুখের ক্যান্সার ও ঘা সহ দাঁত এবং মুখের অভ্যন্তরের সকল রোগের চিকিৎসা দিয়ে বহু রোগীর সাভাবিক জীবন নিশ্চিত করেছেন। উপরে বর্ণিত উপসর্গ সমূহ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হউন এবং সুস্থ-স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করুন।
Website information is educational and does not replace an individual consultation, diagnosis or treatment recommendation.
TreatmentsOral Cancer & Tumour Surgery