Oral Cancer

ওরাল ক্যান্সার কেন হয়? প্রতিরোধ ও স্ক্রিনিং

ওরাল ক্যান্সার কেন হয়?

  • পান, সুপারি, গুল, জর্দা, সিগারেটসহ অন্যান্য তামাক বা তামাকজাত পণ্য গ্ৰহণ
  • সূর্যের আলোতে অতিরিক্ত অবস্থান
  • অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান
  • ঠোঁট বা মুখে দীর্ঘদিনের ঘা
  • বংশগত কারণে
  • ভাঙ্গা দাঁত থেকে দীর্ঘদিনের ঘর্ষণজনিত কারণে
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)

বাংলাদেশে ওরাল বা মুখের ক্যান্সারের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ইন্টারন্যাশনাল এর সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বিশ্বে মুখের ক্যান্সারে মৃত্যুর হার বাংলাদেশেই সবচেয়ে বেশি।

ওরাল ক্যান্সারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে যা যা করণীয়

  • তামাক, তামাকজাত পণ্য ও অ্যালকোহল সেবন পুরোপুরি বন্ধ করে দেওয়া
  • মুখ ও দাঁত পরিষ্কার রাখা
  • সূর্যের আলোতে সরাসরি অবস্থান না করা
  • ভাঙ্গা দাঁতের চিকিৎসা করে নেওয়া
  • প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর শাঁক-সবজি ও ফল রাখা
  • বছরে দুইবার ডেন্টাল চেক-আপ করলে, মুখের ক্যান্সার বা যেকোনো ধরনের অস্বাভাবিকতা প্রথমেই ধরা পড়ে, ফলে তা দ্রুত প্রতিকার করা সম্ভব হয়

ওরাল ক্যান্সার স্ক্রীনিং কী?

একটি সম্পূর্ণ মুখ পরীক্ষা যা মুখ মণ্ডলের ভিতরে ঠোঁট, জিহ্বা, মাড়ি, তালু এবং চোয়ালের কোনো প্রকার ক্যান্সারের লক্ষণ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। সন্দেহজনক মনে হলে একজন ওরাল ক্যান্সার বিশেষজ্ঞ বা ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ নিন।

মুখে ঘা বা মাংস পিণ্ড দেখা দিলে অনতিবিলম্বে একজন ওরাল ক্যান্সার বিশেষজ্ঞ বা ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের পরামর্শ নিন।

Website information is educational and does not replace an individual consultation, diagnosis or treatment recommendation.

TreatmentsOral Cancer & Tumour Surgery

Chamber & Appointment

Advanced Dental & Maxillofacial Hospital

Ambala Complex, Plot No. 39, Road No. 2, Dhanmondi, Dhaka - 1205, Bangladesh
Sunday, Tuesday & Thursday · 2:30 PM – 4:00 PM

01819208670WhatsApp

Advanced Dental & Maxillofacial Hospital

Appointment enquiry

Reason for visit

An enquiry is a request, not a confirmed appointment. The chamber will contact you to confirm the day and time.

This form is not for emergencies. For severe symptoms, breathing difficulty or uncontrolled bleeding, go to the nearest emergency facility.