Facial Trauma & Fractures
মুখের চোয়াল ভেঙে গেলে: কারণ, ঝুঁকি ও চিকিৎসা
কী কী কারণে মুখের চোয়াল ভেঙে যেতে পারে
- দুর্ঘটনাজনিত কারণে
- রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট
- স্পোর্টস-রিলেটেড যেমন ফুটবল বা ক্রিকেট খেলতে গিয়ে
- কোনো ভায়োলেন্স এর মধ্যে যদি কেউ পড়ে যায়
- উঁচু কোনো স্থান থেকে পড়ে গেলে
- কঠিন বস্তু কামড়ানো বা চিবানোর সময়
মুখের ভাঙা চোয়ালের চিকিৎসা দেরী করলে কী হতে পারে?
- রক্তক্ষরণ ও ইনফেকশন হওয়ার ঝুঁকি
- মুখের গঠন বিকৃত হয়ে যেতে পারে
- বেশি দেরী করলে হাঁড় ভুল জায়গায় জোড়া লাগতে থাকে
- মুখের স্বাভাবিক গঠন ঠিক থাকে না
- খাবার কামড় দিতে পারে না, খেতে পারে না
- জটিল অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে
মুখের ভাঙা চোয়ালের চিকিৎসা
- এক্স-রে বা সিটি স্ক্যানের মাধ্যমে হাঁড়ের অবস্থা নির্ণয় করা হয়
- হাঁড় ঠিক জায়গায় বসাতে প্লেট ও স্ক্রু ব্যবহার করা হয়
- গুরুতর ক্ষেত্রে সম্পূর্ণ অবশ করে সার্জারি করা হয়
- ভুলভাবে জোড়া লাগা হাঁড় পুনরায় ভেঙে জোড়া লাগানো হয়
- ক্ষতিগ্রস্ত হাঁড়ে অন্য জায়গার হাঁড় ভাঙা স্থানে প্রতিস্থাপন করা হয়
- দ্রুত এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে চোয়াল পুনর্গঠন সম্ভব
মুখের চোয়ালে আঘাতজনিত সমস্যার সম্মুখীন হলে, অনতিবিলম্বে একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নিন।
Website information is educational and does not replace an individual consultation, diagnosis or treatment recommendation.
TreatmentsMaxillofacial Trauma & Facial Fracture Surgery